সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার এস আই রফিক ও রেজোওয়ান | চ্যানেল খুলনা

কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার এস আই রফিক ও রেজোওয়ান

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

এ সময় খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে কেএমপির শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন এস আই রফিকুল ইসলাম ও এস আই রেজোওয়ান উজ জামান। পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা তাদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন।

কেএমপি’র পুলিশ কমিশনার সভায় উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া সভার শুরুতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী, মাদকদ্রব্য উদ্ধারকারী এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, কেএমপির সকল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।