সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭, মাদক উদ্ধার | চ্যানেল খুলনা

কেএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭, মাদক উদ্ধার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো: সোনাডাঙ্গার গোবরচাকা মধ্যপাড়ার মৃত রুস্তম আলী হাওলাদারের পুত্র মোঃ শহিদুল ইসলাম (৩৫), খালিশপুরের খানকা মসজিদের পাশে এনামুলের বাড়ির ভাড়াটিয়া দবির শেখের পুত্র মোঃ সোহেল শেখ (২৫), দৌলতপুরে মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড়ের মোঃ হাসু ব্যাপারীর পুত্র মোঃ মাসুম ব্যাপারী(২০), শেখপাড়া বি.কে. রায় রোডস্থ জনতা ব্যাংকের গলির আমির চান কাজীর পুত্র আরিফ কাজী(১৯), একই গলির বাচ্চু খানের পুত্র মোঃ মিলন খান (৩৬), শেখপাড়া হাজী ইসমাইল ক্রস রোড এলাকার মোঃ হালিম শেখের পুত্র মোঃ হাফিজ শেখ (২৩), নিরালা নাজিরঘাট মেইন রোডস্থ মোঃ আলী আজগর শেখের বাড়ির ভাড়াটিয়া মোঃ জাকির হাওলাদারের পুত্র মোঃ জুয়েল হাওলাদার(২৩)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।