সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেইউজের সাবেক সাধারণ সম্পাদক এ কে হিরুর সুস্থতা কামনা | চ্যানেল খুলনা

কেইউজের সাবেক সাধারণ সম্পাদক এ কে হিরুর সুস্থতা কামনা

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এ কে হিরু কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাঁর কিডনি ডায়ালসিস চলছে। এদিকে তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ এ সাংবাদিক নেতার দ্রুত আরোগ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।
অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে ও মো. হুমায়ুন কবীর।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।