সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেইউজের সদস্য মো. শাহ আলম ও আব্দুল মালেকের সুস্থতা কামনা | চ্যানেল খুলনা

কেইউজের সদস্য মো. শাহ আলম ও আব্দুল মালেকের সুস্থতা কামনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম চোখের অপারেশনজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রোস্টেট গ্লান্ডে অপারেশনজনিত কারণে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মো. জয়নাল ফরাজী, সদস্য আসাফুর রহমান কাজল ও সাংবাদিক শেখ মো. সেলিম।
এদিকে অসুস্থ দুই সিনিয়র সদস্যের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিবৃতি প্রদান করেছেন কেইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।