সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষি জমি নষ্ট করে বালু ভরাট চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে | চ্যানেল খুলনা

কৃষি জমি নষ্ট করে বালু ভরাট চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে

তিন ফসলি কৃষি জমি নষ্ট করে বালু ভরাটের পরিকল্পনা দেশের চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে। কৃষিজমি, নদ-নদী, বনভূমি-জলাশয় ও পাহাড় এবং জীববৈচিত্র নষ্ট করে উন্নয়ন কর্মকান্ড আবশ্যক ও টেকসই কোনটাই না। জনবান্ধব ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। বৃহস্পতিবার বিকেলে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের বাণীশান্তা বাজারে মোংলা বন্দর কর্তৃক কৃষি জমি নষ্ট করে বালু ভরাটের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এসব কথা বলেন। এ জনসভায় সভাপতিত্ব করেন বাপা মোংলা ও সুন্দরবন অঞ্চলের আহবায়ক মো. নূর আলম শেখ। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, যুব বাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, আওয়ামীলীগ নেতা পরিমল রপ্তান, বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সঞ্জীব দাস, কৃষক নেতা এ্যাড. রুহুল আমীন, কিশোর রায়, ইউপি সদস্য ফিরোজ আলী খান, সত্যজিৎ গাইন ও বিশ্বজিৎ মন্ডল। জনসভায় বাণীশান্তা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা বলেন, তিন ফসলি কৃষি জমির উপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা চলে। তাই জীবন দেবো তারপরেও কৃষি জমিতে বালু ফেলতে দেবো না। জনসভায় বাণীশান্তা ইউনিয়নের সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।