সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষকের পাকা ধাঁন কেটে দিচ্ছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ | চ্যানেল খুলনা

কৃষকের পাকা ধাঁন কেটে দিচ্ছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা সংক্রমন রোধে লক ডাউন চলছে বিভিন্ন জেলায়। ফলে মাঠে কৃষকের পাকা ধাঁন কাঁটার লোক পাওয়া যাচ্ছে না। মাঠের পর মাঠ রয়েছে পাকা সোনালী ধান। অপরদিকে আবহাওয়া অফিস বলছে সামনে হতে পারে বৃষ্টি, ঝড়ো হাওয়া। ফলে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কৃষকের ধান। এই ধান নষ্ট হলে খাদ্য সংকটে পড়বে পুরো দেশ। তাই কৃষকের পাকা ফসল ঘরে তুলতে তাদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার সকালে নগরীর দৌলপুরের দেওয়ানা বিলে তারা এই কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এই কার্যক্রম শুরু করবে।
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ জানান, সকালে আমরা তিন বিঘা জমির ধান কেঁ্েটছি। বিকালে আরো কাঁটা হবে। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, ছাত্রলীগ গতকাল বটিয়াঘাটায় কৃষকের ধাঁন কেঁটে দিয়েছে। আজ আমরা দৌলতপুরের ধান কেঁটেছি। পর্যায়ক্রমে তেরখাদাসহ বিভিন্ন উপজেলায় এই কাজ শুরু হবে।
কৃষক আজহার মোড়ল জানান, তিনি ও কিছু শ্রমিক নিয়ে প্রতি বছর ৫ বিঘা জমি ছাষ করেন। এবার শ্রমিকের অভাবে ধান কাঁটতে পারছিলেন না। যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এসে সাহায্য করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মেহেদী হাসান রাসেল,আসাদুজ্জামান আসাদ,ইব্রাহিম মোড়ল,আরিফ মোড়ল,হাবিব মোড়ল,শেখ আব্দুল আহাদ, রাজা মিনা,ফরিদুল ইসলাম,জিহাদ শেখ, রহিম শেখ, রিপন মোড়ল,রেজওয়ান মোড়ল,নাজিম হোসেন ইমন, লিপু মোড়ল,আকাশ বন্দ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।