সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট হল কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

কুয়েট হল কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিভিন্ন হলে কর্মরত হল কর্মচারীদের মধ্যে হলসমূহের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৮ এপ্রিল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ১৫২ জন হল কর্মচারীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ফজলুল হক হলের সহকারী প্রভোস্ট ড. মোঃ ইলিয়াস উদ্দিন, লালন শাহ্্ হলের সহকারী প্রভোস্ট পারভেজ আহম্মেদ, অমর একুশে হলের সহকারী প্রভোস্ট মোঃ আব্দুল হাফিজ মিয়াসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ, কম্পট্রোলার মোঃ নূরুজ্জামান, প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রথম থেকেই সচেষ্ট। ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে কয়েক হাজার বোতল হ্যান্ড সেনিটাইজার বিতরণ, ক্যাম্পাস ও ফুলবাড়ীগেট এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং হ্যান্ড বিল বিতরণ করা হয়। এছাড়া, গত ০৫ এপ্রিল রবিবার বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কুয়েট ও আশেপাশের ১৩৫ টি কর্মহীন অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।