সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট শিক্ষার্থীদের ছয় মাসের বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ | চ্যানেল খুলনা

কুয়েট শিক্ষার্থীদের ছয় মাসের বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্যাম্পাস এলাকায় বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন তাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসন, কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি ও কুয়েট কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায় তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে। শুধু প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাড়ির মালিকদের কাছ থেকে এই সুবিধা পাবেন। আর্থিকভাবে অচ্ছল শিক্ষার্থী যারা এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি তারা বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন।

জেলা প্রশাসক জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই পদক্ষেপ নেওয়া হবে।
কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. ইসমাইল সাইফুল্লাহ সমকালকে বলেন, ”করোনাকালীন দুর্যোগে স্থানীয় বাড়ির মালিকরা সবাই মানবিক আচরণ করেছেন। এই সিদ্ধান্তে বাড়িমালিক ও শিক্ষার্থী উভয়েরই স্বার্থ রক্ষা হয়েছে।’

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।