সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট জনসংযোগ ও তথ্য শাখার নতুন মুখপাত্র হলেন মোঃ রবিউল ইসলাম সোহাগ | চ্যানেল খুলনা

কুয়েট জনসংযোগ ও তথ্য শাখার নতুন মুখপাত্র হলেন মোঃ রবিউল ইসলাম সোহাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ ও তথ্য শাখার মূখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ রবিউল ইসলাম সোহাগ। সোমবার (০৬ ডিসেম্বর) মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিসাদেশ অনুযায়ী তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উক্ত অফিসাদেশে তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও তথ্য শাখার মূখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এখন থেকে কুয়েট সম্পর্কিত যে কোন তথ্য, সংবাদ ও বক্তব্য গ্রহনের জন্য উক্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। উক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নং-০১৯২০৪৩৩৫৯৩। উল্লেখ্য, তিনি ইতোপূর্বে কুয়েটে বিভিন্ন মেয়াদে জনসংযোগ ও তথ্য শাখা এবং রেজিষ্ট্রার দপ্তরের প্রশাসন শাখায় কর্মরত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।