সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান | চ্যানেল খুলনা

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলমের চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরের কর্মরত অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদায়ী রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এ দায়িত্ব গ্রহন করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। উপ-প্রকল্প পরিচালক হিসেবে ২০০৩ ইং সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করেন। তিনি অত্র বিশ^বিদ্যালয়ের পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে উপ-পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।