সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেল শেখ রাসেল দিবস উদযাপন | চ্যানেল খুলনা

কুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেল শেখ রাসেল দিবস উদযাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্বকনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর)  দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। সোয়া ১০টায় ‘দুর্বার বাংলা’ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সকাল সাড়ে ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।

আলোচনা সভার পূর্বে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
এছাড়া, বাদ আসব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।