সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু | চ্যানেল খুলনা

কুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু’দিন ব্যাপী ‘ডি-নথি বিষয়ক’ প্রশিক্ষণ (৩য় পর্যায়) শুরু হয়েছে। ০২ অক্টোবর সোমবার সকাল সোয়া ৯টায় বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন ও সেকশন অফিসার (গ্রেড-১) এসএম সোহায়েব হোসেন। ০৩ অক্টোবর মঙ্গলবার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মেহেদী ইসলাম ও সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা, কম্পট্রোলার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।