সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে “টেকনোলজি এন্টারটেইনমেন্ট ডিজাইন ক্রিয়েশন” শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “টেকনোলজি এন্টারটেইনমেন্ট ডিজাইন ক্রিয়েশন” শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিজনেস এন্ড অন্ট্রোপ্রেনারশীপ ক্লাবের উদ্যোগে “টেকনোলজি এন্টারটেইনমেন্ট ডিজাইন ক্রিয়েশন” শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ০৪ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মোটিভেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, সংগঠনের উপদেষ্টা ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন ও এমই বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। অনুষ্ঠানে অতিথি স্পিকার হিসেবে মোটিভেশনাল বক্তব্য রাখেন অভিনেত্রী আফসানা মিমি, পাঠাও রাইডের কো-ফাউন্ডার আহম্মেদ ফাহাদ, লেখক ও এনিমেশন কার্টুনিস্ট অন্তিক মাহ্মুদ, মনের ইস্কুলের কো-ফাউন্ডার ফাইরুজ ফাইজা বিথার, বসুন্ধরা গ্রুপের হেড অব পাবলিক রিলেশনস জাকারিয়া জালাল, গ্লোবাল আন্ডার গ্রাজুয়েট এ্যাওয়ার্ড জয়ী মাসুদা খান, শিখ এর কো-ফাউন্ডার জাসিন জাকারিয়া, ইরিক্্সন এর প্রোগ্রাম ডিরেক্টর জুলকার নাঈম ইবনে তাহসিন, প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।