সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ | চ্যানেল খুলনা

কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন করা হবে। সকাল ০৮.৪৫টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.১৫টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ ‘বঙ্গবন্ধু চত্ত্বর’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।