সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নারের উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নারের উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে “ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ সোমবার সকাল ১১ঃ৩০টায় ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, ডেপুটি লাইব্রেরীয়ান মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অন্যান্য পরিচালক ও লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুয়েট লাইব্রেরীর নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উল্লেখ্য, “ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্নার” এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংক্রান্ত সকল তথ্য ও প্রস্তুতি গ্রহনের সুযোগ পাবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।