সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট ) এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ দুপুর ৩ টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অধীর চন্দ্র পাল। অনুষ্ঠানে লেদার সেক্টরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেন এলইটিএস’বি এর প্রেসিডেন্ট এবং মারসন্স ট্যানারী এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম খান। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন গোল্ডেন ফ্রগ লেদার প্রডাক্টস লিঃ এর স্বত্বাধিকারী মোস্তাক সাম বিল্লাহ, রানার ফুটওয়্যার লিঃ এর সিইও সৈয়দ আসাদুজ্জামান, ভেনচ্যুরা লেদারওয়্যার ম্যানুঃ লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সৈয়দ আতিকুল ইসলাম, টিইউভি এসইউডি বাংলাদেশ (প্রা) লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মোহাম্মাদ জামান হোসেন। সেমিনারে বিশ^বিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।