সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের ৩৪ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় | চ্যানেল খুলনা

কুয়েটের ৩৪ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

২০২১ সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ স্থান করে নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষক। বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ স্থান করে নিয়েছেন কুয়েটের শিক্ষকগণ। তালিকায় ক্রমান্বয়ে স্থান পাওয়া শিক্ষকরা হলেন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দ, মোঃ মিলন ইসলাম, ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রফেসর ড. এম এম এ হাসেম, ড. নরোত্তম কুমার রায়, প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. এ বি এম মামুন জামাল, প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা, প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ, প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, প্রফেসর ড. মনির হোসেন, ড. মোঃ আবুল হাসেম, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. সোবহান মিয়া, ড. মোঃ আরাফাত হোসেন, প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল জলিল, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ড. মুহাম্মাদ মুঈনুল ইসলাম, ড. মোঃ হাবিবুল্লাহ, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এডি সাইন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সারা বিশ্বের ২০৬ দেশের ১৩,৫৩৭ টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে ১২ টি ক্যাটাগরিতে এই র‌্যাংকিং এর তালিকা প্রকাশ করেছে। এই র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭,০৮,৯৫৭ জন গবেষকদের গুগল স্কলারের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
এ বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা যোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। কুয়েটকে বিশ্বমানে উন্নীত করা এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে দেশের কল্যাণে দিকনির্দেশনা প্রদান ও নতুন নতুন উদ্ভাবনের আহবান জানান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।