সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের গণিত বিভাগের প্রয়াত শিক্ষক বজলার রহমানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটের গণিত বিভাগের প্রয়াত শিক্ষক বজলার রহমানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমানের মৃত্যুতে শিক্ষক সমিতির আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ০৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান এর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ বজলার রহমান ০৩ নভেম্বর শুক্রবার সকাল সোয়া ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীণ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।