সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট’র ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন এর অকাল মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের গভীর শোক প্রকাশ | চ্যানেল খুলনা

কুয়েট’র ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন এর অকাল মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের গভীর শোক প্রকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন (৩৮) ৩০ নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি প্রফেসর সেলিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, প্রকাশনা কমিটি প্রফেসর ড. মোঃ সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।