সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত | চ্যানেল খুলনা

কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

চ্যানেল খুলনা ডেস্কঃকুড়িগ্রামে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল ঠাণ্ডা হাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও দুস্থরা। বিকাল থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো এলাকা। দুপুরে কুয়াশার সঙ্গে লুকোচুরি খেলা করে সূর্য। কয়েকদিনের তীব্র শীত ও হিমেল ঠাণ্ডা হাওয়ার কারণে মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে গবাদি পশুও।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৫৯ হাজার ১৪ পিস কম্বল পাওয়া গেছে। এ পর্যন্ত নয়টি উপজেলায় শীতার্ত মানুষের সহযোগিতায় ৫৬ হাজার ৫১৪ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও এক হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে দুই ডিগ্রি নিচে নেমে গেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।