সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় কোন সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় কোন সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

সোহেল পারভেজ :: কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়ন এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ছয়জন ও আওয়ামী স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে তিনজন বিজয়ী হয়েছে। বাঁকি দুটিতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

মিরপুরে বিজয়ীরা হলেন বহলবাড়ীয়া ইউনিয়নে শহিদুল ইসলাম সাইদুল (নৌকা), বারুইপাড়া ইউনিয়নে ডা: শফিকুল ইসলাম মন্টু (নৌকা), আমলা ইউনিয়নে একলেমুর রেজা সাবান (নৌকা), মালিহাদ ইউনিয়নে আকরাম হোসেন (নৌকা), আমবাড়ীয়া ইউনিয়নে সাইফুদ্দিন মকুল (সাইফুল) (নৌকা) ও কুর্শা ইউনিয়নে আব্দুল হান্নান (নৌকা)।

অপরদিকে, ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান মণ্ডল ও ছাতিয়ান ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী কবির হোসেন বিশ্বাস আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সদরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও পোড়াদহ ইউনিয়নে ফারুকুজ্জামান জন আনারস প্রতীকে জয় লাভ করেছেন।

এদিকে, ভেড়ামারা উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১ নম্বর বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন (নৌকা) ২ নম্বর মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ (নৌকা), ৩ নম্বর বাহিরচর ইউনিয়নে রওশন আরা বেগম (নৌকা), ৪ নম্বর চাঁদগ্রাম ইউনিয়নে আব্দুল হাফিজ তপন (মশাল), ৫ নম্বর ধরমপুর ইউনিয়নে শামছুল হক (আনারস) ও ৬ নম্বর জুনিয়াদহ ইউনিয়নে হাসানুজ্জামান হাসান (আনারস)।

উল্লেখ্য, মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে বিরতিহীন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মিরপুর উপজেলার মোট ইউনিয়ন ১১ টি এখানে মোট ভোটার সংখ্যা – ২ লক্ষ ২০ হাজার ৬২৭ অপর দিকে ভেড়ামারা উপজেলায় মোট ইউনিয়ন ৬ টি মোট ভোটার সংখ্যা – ১ লক্ষ ৪৬ হাজার ১৭৭ জন।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকেই পুরুষের পাশাপাশি নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ১০ টায় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান ও কেউপুর এলাকার ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। তারা স্বতস্ফুর্ত অংশগ্রহনে ভোট প্রদান করছে। কথা হয় মশান গ্রামের বাসিন্দা নজরুলের সাথে। তিনি জানান, বেশ খুশি লাগছে এবারে আমরা আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। সকালেই ভোট দিতে এসেছিলেন ঢেপাহাটি গ্রামের শিল্পী আক্তার। তিনি বলেন, সকাল সকাল এলে আর বেশিক্ষন লাইনে দাড়ানো লাগে না। তবুও এসে দেখছি অনেক মানুষ। তাই লাইনে কিছুক্ষণ থেকেই ভোট দিয়েছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মন্টুর সাথে। তিনি বলেন, জনগণ বেশ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে আসছে ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ আমি বিপুল পরিমাণে ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবো। দুপুরের দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জেলা পুলিশ কুষ্টিয়া মুখ্য ভূমিকা পালন করেছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, মিরপুর ও ভেড়ামারা থানা এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন যে কোন মূল্যে অবাধ, সুন্দর ও নিরপেক্ষ করতে হবেএটা আমাদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ ছিলো। আমরা চেষ্টা করেছি। ভালো নির্বাচন উপহার দিবো। সেটা আমরা পেরেছি। ভোটার উপস্থিতি এবং এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্ট সন্তোষ প্রকাশ করেন তিনি।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

চীনের শি জিং কুষ্টিয়ার কলেজছাত্রীর টানে এসে হলেন সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।