সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট আবাসিক হলের ওয়াড বয়ের কাছ থেকো ১ কেজি ৬'শ গ্রাম গাঁজা উদ্ধার | চ্যানেল খুলনা

কুয়েট আবাসিক হলের ওয়াড বয়ের কাছ থেকো ১ কেজি ৬’শ গ্রাম গাঁজা উদ্ধার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়াড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালিয়ে ওয়াড বয় মিরাজের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়াডবয় মিরাজের কাছ ১২০ প্যাকেট প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট বাকী ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের।

মিরাজকে গ্রেফতার করে খানজাহাআলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।