সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

মঈনুল হক সভাপতি, বাদশা মো. হারুন সাধারণ সম্পাদক

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মো. মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে বাদশা মো. হারুন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অফিসার এসোসিয়েশনের কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে প্রিন্সিপ্যাল টেকনিক্যাল অফিসার বাদশা মো. হারুন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. শহীদুল্লাহ আযম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেহেদী ইসলাম এবং সদস্য পদে জি.এম. মাহফুজুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, সাদেক হেসেন প্রামানিক নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জোহুর-উজ-জামান, মিজানুর রহমান, মো. মশিউর রহমান ও মো. আব্দুল বাতেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।