সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুমিল্লার আদালতে মামুনুল হক | চ্যানেল খুলনা

কুমিল্লার আদালতে মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে কুমিল্লার আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নং আমলী আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়।

জেলা দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম বলেন, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। পুলিশ তাকে আদালতে তুলেছেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ায় মাওলানা মামুনুল হকসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।