সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ | চ্যানেল খুলনা

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমিরের মুখের সামনে পড়ার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চোখের সামনে এমন একটি ঘটনা দেখেও উপস্থিত কেউ কুকুরটিকে বাঁচাতে এগিয়ে যাননি, বরং দর্শনার্থীরা দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এমন ঘটনা অমানবিকতার দৃষ্টান্ত উল্লেখ করে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও দেখে মর্মাহত হয়েছেন গায়ক তানজীব সারোয়ার। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত তাকিয়ে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও ভেবেছিল, ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই; কারণ, কুমিরের খিদে পেলে সে দেখামাত্রই খেয়ে ফেলে। আর এখানে নিরীহ কুকুর, এটাই কি মনুষ্যত্ব?’

সমাজে মানবিকতার এমন চরম বিপর্যয়ে দেশের মানুষের মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।’ পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও যোগ করেন, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’

প্রাণী অধিকার রক্ষায় বরাবরই সোচ্চার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনিও এই ঘটনার একটি পোস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সেই পোস্টে লেখা ছিল, ‘একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!’

উল্লেখ্য, এ ঘটনা নিয়ে মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে দাবি করেন, ঘটনাটি গত ৮ এপ্রিল বুধবার বিকেলের। দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই দিঘির কুমিরটি এসে কুকুরটিকে টেনে পানির নিচে নিয়ে যায়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

শুভশ্রী ও অনির্বাণকে নিয়ে পরিচালনায় আসছেন দেব

স্বামীর মৃত্যুর শোক সঙ্গী করেই শুটিংয়ে প্রিয়াঙ্কা সরকার

রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর

মা হারালেন জেরিন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।