সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাশ্মীর ইস্যুতে বিশ্ব নেতারা নীরব কেন, প্রশ্ন ইমরানের | চ্যানেল খুলনা

কাশ্মীর ইস্যুতে বিশ্ব নেতারা নীরব কেন, প্রশ্ন ইমরানের

আন্তর্জাতিক ডেস্কঃআলোচিত কাশ্মীর ইস্যু নিয়ে আবারও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। বলেছেন কাশ্মীর ইস্যুতে তারা চুপ কেন? বুধবার (২৭ নভেম্বর) এক টুইটার বার্তায় এ কথা বলেন তিনি।ওই টুইটার বার্তায় ইমরান খান লিখেছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু ব্যবসায়িক স্বার্থের কারণে এ ব্যাপারে নীরব রয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো।

টুইটার বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় সেনারা কাশ্মীরের জনগণের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থের কথা ভেবে নীরব রয়েছে। গুরুত্বপূর্ণ এই ইস্যুতে তারা আর কতদিন নীরব থাকবেন?

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে ভারত সরকার। তখন থেকেই ইমরান খান কাশ্মীর ইস্যুতে বিশেষভাবে সোচ্চার রয়েছেন। কাশ্মীরে এখন অচলাবস্থা বিরাজ করছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।