সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কালিয়ায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার | চ্যানেল খুলনা

কালিয়ায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা গ্রামের শিশুকন্যা ও স্থানীয় বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার মা- পার্শ্ববর্তী গ্রাম কলামনখালি ইউপি মহিলা মেম্বারের বাড়িতে কাজে গেলে শিশুকন্যা তার মা কে ডাকতে যাওয়ার পথে অপরিচিত এক ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে কলামনখালি নজরুল ইসলাম মোল্লার বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ধর্ষক পালিয়ে যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, অপরিচিত ধর্ষক যুবক শিশুটিকে একা পেয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে করে পালিয়ে যায়।

এসময় শিশুটির চিৎকারে বাবরা মোড়ে থাকা কয়েকজন এগিয়ে আসলে অপরিচিত ওই ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী নোয়াগ্রামের বাসিন্দা ও ঠিকাদার মোঃ খাইরুজ্জামান মোল্লা বলেন, বাবরা মোড়ে আমার রাস্তার কাজ চলমান থাকায় আমি সেখানে দাঁড়িয়ে কাজ তদারকি করছিলাম হঠাৎ করে একটি শিশু চিৎকার শুনে এগিয়ে গেলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখি পরে শিশুটির মুখ থেকে ধর্ষণের কথা শুনি এ সময় ধর্ষণকারী ব্যক্তিটি পালিয়ে যায়।

ধর্ষণকারী ব্যক্তি অপরিচিত হওয়ায় ধর্ষককে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম।

তিনি আরো বলেন, ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় তার পরিবার এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

কালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।