সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কালিগঞ্জ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করলেন রুহুল হক এমপি | চ্যানেল খুলনা

কালিগঞ্জ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করলেন রুহুল হক এমপি

কালিগঞ্জের নলতায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে । ২৯শে অক্টোবর (বৃহস্পতিবার)সকাল ১০ টায় রুহুল হক পলিটেকনিক এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সিডিডি এর অর্থায়নে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর ব্যাবস্থাপনায়  নলতার এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয় । সহায়ক উপকরণ এর মধ্যে ছিল (হুইল চেয়্যার,স্টান্ডিং ফ্রেম ,ওয়াকার)। উক্ত বিতরণ অনুষ্ঠানে উক্ত বিতরণী অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব আনিছুজ্জামান খোকন এর সভাপতিত্ত্বে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন(এম জে এফ) এর নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি আলহাজ্জ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মোঃ বাদিউজ্জামান। অন্যান্যদের মধ্যে নলতা ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়(এন ডি ডি ) নলতা শাখার প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ সহ স্কুলের শিক্ষক কর্মচারী বৃন্দ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।