সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কালিগঞ্জের পল্লীতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

কালিগঞ্জের পল্লীতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে পাঁজায় কাঠ দিয়ে ইট পোড়ানো সহ পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ই এপ্রিল) বেলা ১ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত্যু মহিউদ্দীন খাঁনের পুত্র আব্দুল গনি খাঁন কাঠ দিয়ে পাঁজায় ইট পোড়ানোকালে উপস্থিত হন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন। এসময় খেজুরের কাঠসহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে ইট পোড়ানো ও কাঠ মজুদ রাখার অপরাধে আইন মোতাবেক পাঁজার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একইদিনে কালিগঞ্জ উপজেলার চান্দুলিয়া মোড়ে চায়ের দোকান খোলা রাখায় রাম প্রসাদ সরকারকে ৫শ টাকা ও মটর বাইকে দুইজন থাকায় এক যাতীকে ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক গোবিন্দ কুমার ও সঙ্গীয় ফোর্স।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।