সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কারাগারে মশার কামড়ে ঘুমাতে পারছেন না, জানালেন ছাত্রলীগের সৈকত | চ্যানেল খুলনা

কারাগারে মশার কামড়ে ঘুমাতে পারছেন না, জানালেন ছাত্রলীগের সৈকত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক ২ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সৈকত বলেন, “কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। খাওয়া-দাওয়াও ঠিকমতো হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। ভোরে আদালতে আনা হয়। খুব কষ্টে আছি।”

সৈকতের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

এর আগে গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।