সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাপ্তাইয়ে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

কাপ্তাইয়ে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে যুবকের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে মো. নাইমুর রহমান নয়ন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গলায় ফাঁস দিয়ে মো. শোয়েব আহমেদ (২৮) অপর এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রজেক্ট এলাকায় পৃথক এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে মো. নাইমুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দিন ভোরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মো. শোয়েব আহমেদ নামে অপর এক যুবক।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নাইমুর রহমান কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মো. ফরহাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনার নতুন জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত

স্বাধীনতা মহান আল্লাহর দান: একটি ইসলামী দৃষ্টিভঙ্গি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।