সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা? | চ্যানেল খুলনা

কাকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা?

‘উইল ইউ ম্যারি মি?’ এভাবেই বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বিয়ের প্রস্তাব শুনে চমকে গেলেন তো! শ্রীলেখা আসলে অন্য কাউকে নয়, নিজেকেই নিজে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? একটি ভিডিওতে এমনটাই বললেন তিনি।

খোলা চুলে, মেক আপ ছাড়া এই শ্রীলেখা যেন এলোমেলো। কিছুটা তাঁর জীবনের মতোই বোধ হয়। অভিনেত্রীর কথায়, নিজের পর্দায় করা চরিত্রগুলোই ঘুরেফিরে এসেছে তাঁর জীবনে। কখনো নিজেকে মেলাতে পেরেছেন, কখনো পারেননি। কিন্তু তা নিয়ে কোনো আফসোস নেই শ্রীলেখার। পেশাগত জীবনের ব্যক্তিগত ওঠাপড়াও নিজের গায়ে লাগতে দেননি। তাই অবলীলায় বলে দিতে পেরেছেন নিজের সংসার ভাঙার গল্প।

প্রথমে বুঝতে পারেননি, ক্যামেরার সামনে অনর্গল মনের কথা কেন বলে গেলেন। শ্রীলেখা বললেন, ‘ছোটবেলা থেকেই মেয়েদের বোঝানো হয় তাঁরা অসহায়। বাঁচতে গেলে কোনো পুরুষের সাহায্য প্রয়োজন তাঁদের। আমি এই ভাবনাটাই ভাঙতে চাই। বুঝিয়ে দিতে চাই, আমরা নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকতে পারি।’

বড় হওয়া থেকে শুরু করে ভালোবেসে বিয়ে কিংবা বিচ্ছেদ। সব কিছু নিয়ে মুখ খোলেন শ্রীলেখা। এর পরই তিনি বলেন, নিজের রোজগারের অর্থ দিয়েই আংটি কিনে নিজেকেই বিয়ের প্রস্তাব দেন। নিজের কেনা আংটি পরেই ওই ভিডিও ইউটিউবে আপলোড করেন এই অভিনেত্রী। এর পরই শ্রীলেখার নিজেকে নিজের বিয়ের প্রস্তাব দেওয়ার ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সূত্র : আনন্দবাজার, জিনিউজ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।