সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

কাউখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠিত। শনিবার (১৯ আগস্ট) দুপুরে ছোট বিড়ালজুরী সেতারা বেগমী মোয়াজ্জেম ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি থেকে বক্তব্য রাখেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব খান মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহ জাহান।

এসময় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সেতারা বেগমী মোয়াজ্জেম ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে সংযুক্ত হচ্ছে স্মার্টবোর্ড

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাউথ সেন্ট্রাল রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

বিএনপির এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো: হুইপ বকুল

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।