সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলারোয়ায় সফল প্রকল্পের ক্ষুদ্র উদ্যেক্তাদের ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

কলারোয়ায় সফল প্রকল্পের ক্ষুদ্র উদ্যেক্তাদের ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ঋণ প্রদানকারী সংস্থার সাথে সফল প্রকল্পের ক্ষুদ্র উদ্যেক্তাদের মাঝে ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯আগস্ট) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উত্তরনের সফল প্রকল্প। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০জন সফল প্রকল্পের মাছ, গাভী ও সবজী চাষী অংশগ্রহন করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-কলারোয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক, আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপক, উত্তরনের সাপ্লাই চেইন প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, এমসিও শহিদুল ইসলাম, ইএমডিও রিয়াজ আহম্মেদ রাজ প্রমুখ। উল্লেখ্য-প্রশিক্ষণ কর্মশালায় সফল প্রকল্পের মাছ, দুগ্ধ এবং সবজী চাষীদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের লক্ষে সফল প্রকল্পের সাথে উপজেলা জেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা এক যোগে কাজ করার এবং কৃষকদের সহযোগীতা করার আশা ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।