সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় ল্যাম্পি স্কিন ডিজেজ রোগে আক্রান্ত হাজার হাজার গরু | চ্যানেল খুলনা

কলারোয়ায় ল্যাম্পি স্কিন ডিজেজ রোগে আক্রান্ত হাজার হাজার গরু

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে হাজার হাজার গরু। এতে খামারি ও গরু পালনকারীরা আতঙ্কিত ও দিশাহারা হয়ে পড়েছেন।
উপজেলার বিভিন্ন গ্রামের গরু পালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর গায়ে প্রথমে বসন্তের মতো গুটি গুটি দেখা যায়। দুই-এক দিনের মধ্যেই গরুর পুরো শরীর জুরেই গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হচ্ছে। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া ছেড়ে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হচ্ছে। ক্ষতস্থান থেকে মাংস খসে খসে পড়ছে।
উপজেলার পিছলাপোল গ্রামের গরু পালনকারী আশরাফুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত কে জানান, তার চারটি গরুর গায়ে গুটি গুটি বসন্তের মতো বের হয়েছে। এ বিষয়ে কলারোয়া পশু হাসপাতালে জানালে তারা আমার বাড়িতে এসে গরু গুলি চিকিৎসা দেন ও চিকিৎসায় আমার গরু আল্লাহুর রহমতে ভাল হয়ে গেছে ।
একই গ্রামের শরিফুল জানান, তার গ্রামের অন্তত ৫০ থেকে ৬০ টি গরু ল্যাম্পি ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে । এছাড়াও খোরদো, ছলিমপুর, কামার আলী, কুশোডাঙ্গা, দেয়াড়া,হেলাতলাসহ উপজেলার অধিকাংশ গ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে।
কলারোয়া উপজেলা উপসহকারি প্রাণিসম্পদ অফিসার মোঃ মইনুল ইসলাম বলেন, ল্যাম্পি স্কিন ডিজিজে এ পর্যন্ত অনেক গরু আক্রান্ত হয়েছে। তবে কোথাও গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তিনি জানান, লোকজনকে সচেতন করতে এরই মধ্যে লিফলেট বিতরণ এবং সভা-সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন না থাকায় রোগটি দ্রুত বিস্তার করছে

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।