সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় এবি পার্কে হামলা, ভাংচুর, দুই কর্মচারী আহত | চ্যানেল খুলনা

কলারোয়ায় এবি পার্কে হামলা, ভাংচুর, দুই কর্মচারী আহত

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় একটি পার্কে ঢুকে ভাংচুর, টাকা পয়সা লটুপাট ও পার্কের দুই কর্মচারীকে পিটিয়ে জখম সহ ৮৬টি হাস মারার
ঘটনায় ৩ সন্ত্রাসীর নামে মামলা নং-৩২(১১)১৯ হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার যুগিখালীর
এবি পার্কে। থানায় দেয়া মামলা সূত্রে জানা গেছে-যুগিখালী গ্রামের মৃত জালাল উদ্দিন মোড়লের ছেলে এরশাদ আলী মোড়ল ও শাহাজান আলী মোড়ল, এরশাদ আলী মোড়লের ছেলে
গোলাম মোর্শেদ ওরফে বাচ্চু মোড়লসহ ৪/৫জন ব্যক্তি দেশিও অস্ত্র সন্ত্র নিয়ে এবি পার্কে প্রবেশ করে পার্কের চেয়ার টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এসময়
পার্কে থাকা কর্মচারী শহিদুল ইসলাম ও সানারুল ইসলাম তাদের বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওই দুই কর্মচারীকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে নিলা ফোলা জখম করে।
এসময় ওই সন্ত্রাসীরা পার্কের অফিস কক্ষে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভাংচুর করে নগদ ১৪৭৫০ টাকা চুরি করে নেয়। পারে তারা বাহির হওয়ার সময় পার্কের মধ্যে থাকা ৮৬ টি
পাতি হাস পিটিয়ে হাত, পা ভেঙ্গে দিয়ে মেরে ফেলে। এঘটনায় পার্ক পরিচালনা কমিটির পক্ষে ইউপি সদস্য বিউটি ইয়াসমিন বাদী কলারোয়া থানায় ৩জনকে আসামী
করে মামলাটি দায়ের করেন। এবিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব হোসেন জানান-পার্কে হামলা ভাংচুর, লটু পাট ও কর্মচারীদের মারপিটের ঘটনায় থানায়
মামলা হয়েছে। চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।