সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন শুরু, নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচনের আশ্বাস হাবিবের | চ্যানেল খুলনা

কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন শুরু, নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচনের আশ্বাস হাবিবের

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় কলারোয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা, দলের ভবিষ্যত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ আলোচনা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।”

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।

কলারোয়া উপজেলা বিএনপির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য আব্দুর রকিব মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।