সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

আরিফুল হক চৌধুরীঃ সাতক্ষীরার কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মহীন হত দরিদ্র মানুষেরা। সোমবার বেলা ১১ টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ত্রাণ বঞ্চিত প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুমিত্র সরকার, মরিয়াম খাতুন, শিক্ষক আনন্দ, মাইকেল সরকার, রিয়াজ উদ্দিন, রোজিনা খাতুন, সাহিদা খাতুন, জাহানারা, সামাদ, হারান, সাহাদাত প্রমুখ। বক্তারা এসময় বলেন, এখানকার শতাধিক মানুষ এখনও কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও স্থানীয় জনপ্রতিনিধিরা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান। তারা এ সময় ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রঘুনাথপুর গ্রামে ইতিমধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। তিনি আরো জানান, ওখানে যারা ত্রাণ পাননি তারা দুই/এক দিনের মধ্যেই পেয়ে যাবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।