সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কলকাতায় মোদি ও মমতা এক মঞ্চে | চ্যানেল খুলনা

কলকাতায় মোদি ও মমতা এক মঞ্চে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই মঞ্চে মিলিত হচ্ছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে শনিবার কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে ভারতের এ দুই নেতা একই মঞ্চে বক্তব্য দেবেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কলকাতা থেকেই বর্ষব্যাপী উৎসব পালনের সূচনা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

মোদির শনিবারের যে কর্মসূচি জানা গেছে, ওই দিন বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিক্টোরিয়ায় নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানেই বক্তার তালিকায় নাম রয়েছে মমতার। এছাড়াও বক্তৃতা করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল।

এদিকে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেয়ারম্যান করে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সেই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মমতা। এছাড়াও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি রয়েছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।