সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কর্মহীন মানুষের তালিকা করে ত্রাণ বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর | চ্যানেল খুলনা

কর্মহীন মানুষের তালিকা করে ত্রাণ বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা ডেস্কঃ শহর ও গ্রামে অগ্রাধিকার তালিকা তৈরি করে সমন্বিতভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ মার্চ) সচিবালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনা ভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছেন। যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে প্রধানমন্ত্রী সে সকল কর্মহীন লোক (যেমন- ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যান গাড়িচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার) যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালান তাদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার বিশ্বম্ভরপুরে পীর মিসবাহের পক্ষ থেকে ১৫০০ হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ
এছাড়া সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক কৃষি শ্রমিকসহ উপাকারভোগিদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদান করতে হবে।

স্থানীয় পর্যায়ের বিত্তশালী ব্যক্তি/এনজিও কোন খাদ্য সহায়তা প্রদান করতে চাইলে জেলা প্রশাসক প্রস্তুতকৃত তালিকার সঙ্গে সমন্বয় করবেন যাতে দ্বৈততা পরিহার করা যায় এবং কোন উপকারভোগী বাদ না পরে।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে জেলা পর্যায়ের কার্যক্রম জানতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।