সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়ে উপমহাদেশে দ্বিতীয় বাংলাদেশ | চ্যানেল খুলনা

করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়ে উপমহাদেশে দ্বিতীয় বাংলাদেশ

চ্যানেল খুলনা ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। যা পাকিস্তান থেকে সাড়ে চারশোর বেশি। এ নিয়ে আক্রান্তের বৈশ্বিক তালিকায় পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। উপমহাদেশের দেশগুলোর মধ্যে উঠে এসেছে দ্বিতীয়স্থানে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, দেশে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এর মধ্য দিয়ে করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় পঞ্চদশ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এদিকে, আক্রান্তে বাংলাদেশের উল্লম্ফনে পনেরোতম স্থান থেকে ষোলোতম স্থানে নেমে গেছে পাকিস্তান, শনিবার দুপুর পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। যা বাংলাদেশের তুলনায় সাড়ে চারশো কম। অন্যদিকে, উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে ভারত। শনাক্ত সংখ্যা ২৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি। শীর্ষে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।