সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা রোধে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে | চ্যানেল খুলনা

করোনা রোধে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস শনাক্তে চীনের দেওয়া কিট, পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ইনফ্রারেড থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চীন সরকার বাংলাদেশকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও এক হাজার থার্মোমিটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ঢাকায় কর্মরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

এদিন দুপুরে চীনা দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হবে।

এর আগে চীন দূতাবাস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, চীন থেকে আসা করোনা মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সরবরাহ কিট গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত লি জিমিং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এসব সামগ্রী দেওয়া হয়। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।