সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট পরীক্ষা হবে না | চ্যানেল খুলনা

করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট পরীক্ষা হবে না

করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট পরীক্ষা হবে না এবং পরীক্ষার ফরম পূরণ শুরু হবে পহেলা এপ্রিল থেকে।
বিলম্ব ফি ছাড়া ৭ই এপ্রিল পর্যন্ত ফরমপূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা বলে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

এসময় চেয়ারম্যান বলেন, পরীক্ষা নেয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে ফরম পূরণের কাজটি সেরে রাখা হচ্ছে । যে সময় দেয়া হয়েছে প্রয়োজনে সেটি আরও বাড়ানো হতে পারে । শিক্ষাবোর্ডের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে।
সরকার যখনই পরীক্ষা নিতে চাই তখন পরীক্ষা আয়োজন করা হবে। তিনি আরো বলেন যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে তখন ৬০ দিন ক্লাস করতে হবে।
শিক্ষাপঞ্জি অনুসারে, প্রতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাবে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে এখনও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবসের উপযোগী করে সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী ৩০শে মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় ফরম পূরণ শুরু করার নির্দেশনা দিলো বোর্ডগুলো।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।