সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ও আশেপাশের ৭৮ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মনোজ কুমার মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ লাইসান হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ, প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই সচেষ্ট। ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে কয়েক হাজার বোতল হ্যান্ড সেনিটাইজার বিতরণ, ক্যাম্পাস ও ফুলবাড়ীগেট এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং হ্যান্ড বিল বিতরণ করা হয়। এছাড়া, গত ০৫ এপ্রিল রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কুয়েট ও আশেপাশের ১৩৫ টি কর্মহীন অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে এবং ০৮ এপ্রিল বুধবার বিভিন্ন হলে কর্মরত হল কর্মচারীদের মধ্যে হলসমূহের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।