সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুইজনের মৃত্যু | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ও সোমবার সকালে তারা মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও এখনও রিপোর্ট হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।

মৃতরা হলেন- দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের রাধাকান্ত ও শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার সাহাবুদ্দীন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার জানান, মারা যাওয়া উভয়ের করোনার উপসর্গ ছিল।

রাধাকান্ত ১০ দিন আগে হার্ট, কিডনি ও প্রেসারের সমস্যা নিয়ে হাসপাতালের আইসোলেশানে ভর্তি হন। তিনি সকালে মারা গেছেন। এছাড়া মধ্যরাতে আরেকজন মারা গেছেন। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।

তাদের নমুনা সংগ্রহ করে আগেই পাঠানো হয়েছে, তবে এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফন করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।