সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা প্রতিরোধে গ্রামে গ্রামে শিক্ষার্থীদের প্রচারণা | চ্যানেল খুলনা

করোনা প্রতিরোধে গ্রামে গ্রামে শিক্ষার্থীদের প্রচারণা

চ্যানেল খুলনা ডেস্কঃ নীলফামারীর ডোমারে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া এলাকার শিক্ষার্থীরা।

‘আসুন সচেতন হই, অন্যকে সচেতন করি’ শিরোনামকে কেন্দ্র করে নীলফামারী জেলার ডোমার উপজেলার ৬ নম্বর পাঙ্গা মটুকপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণ করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

তারা জানান, ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে গ্রামে এসে দেখি গ্রামের মানুষ যথেষ্ট অসচেতন। আমরা এই অসচেতনতা এবং গোঁড়ামি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই স্থানীয় প্রশাসনের সহায়তায় ও নিজেদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মাইকিং করছি।

এ ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ ইসলাম বলেন, ‘যদি সুযোগ হয় তবে আমরা এই কার্যক্রম আরও বাড়াবো। যাতে সকলকেই সচেতন করতে পারি। এই মহামারী আমাদের এলাকায় যাতে বিস্তার করতে না পারে সে চেষ্টাই করে যাব আমরা।’

ইউনিয়নের চেয়ারম্যান মো.এমদাদুল হক বলেন, ‘এটা আসলে মহৎ উদ্যোগ। আমরা যতদুর পারি সাহায্য ও সহযোগিতা করবো। এলাকার মানুষ খুবই অসচেতন এই ভাইরাসের ব্যাপারে। যুবকরা নিজ উদ্যোগে সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তার সাধুবাদ জানাই।’

উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার বলেন, ‘তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা সাহায্য ও সহযোগিতায় কোন কার্পণ্য করবো না।’

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।