সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা কেড়ে নিল দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রাণ | চ্যানেল খুলনা

করোনা কেড়ে নিল দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রাণ

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। । সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজ-আল-আসাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মরহুমের মেঝ ছেলে কেএম সাদিক হাসান সানি বলেন, আমার বাবার ৪ জুলাই করোনার রিপোর্টে পজিটিভ আসে। খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের গ্রামের বরিশালের আগৈলঝড়ায়।

এদিকে গোলাম সারোয়ার খানের মৃত্যুতে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি খুলনা জেলা শাখা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

উল্লেখ্য, এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।