সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় অসহায়দের পাশে দাঁড়ালো মোংলা সাহিত্য পরিষদ | চ্যানেল খুলনা

করোনায় অসহায়দের পাশে দাঁড়ালো মোংলা সাহিত্য পরিষদ

মোংলা প্রতিনিধি:: করোনাকালে অসহায় অসচ্ছল কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা সাহিত্য পরিষদ।
শুক্রবার (১২ জুন) বিকাল ৫ টায় ট্রেডার্স মসজিদ রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অসহায় অসচ্ছল ৪০ টি  পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল ৫ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, ২ কেজি আটা, ১ কেজি মসুরের ডাল ও ১ কেজি লবন।
এসময় উপস্থিত ছিলেন মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক ও তারুণ্য মোংলা’র সভাপতি মো. মনির হোসেন, সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ আসাদুজ্জামান, বিশিষ্ট কবি ও ছড়াকার জাহির কামাল, কবি ও ছড়াকার শেখ মো. সাইফুল্লাহ, কবি জাহিদুর রহমান জাহিদ, কবি আসমা আক্তার কাজল, কবি তারেক বিন সুলতান, কবি অসীম কুমার পোদ্দার, কবি আব্দুর রতন জোমাদ্দার, কবি মো. মফিজুল ইসলাম, কবি শাহিনা জামান মিথিলা, মো. আলাউদ্দিন, কবি অনুরাগ দত্ত, কবি মো. আলাউদ্দিন,মোংলা যুব ফোরামের সভাপতি পারভেজ খান,মোংলা স্টুডেন্টস ক্যাটারসের সভাপতি ও দৈনিক আলোকিত সকাল’র স্থানীয় প্রতিনিধি মো. আজিজ মোড়ল, দৈনিক স্বদেশ বিচিত্রার স্থানীয় প্রতিনিধি মো. সুজন প্রমূখ।
মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির হোসেন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে আমরা নিজেরা যেমন সহযোগিতা করে যাচ্ছি তেমনি সামরিক বাহিনী ও বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা পেতে অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতা করে যাচ্ছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।