সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার হেল্পলাইনে বার্তা, ‘উড়িয়ে দেব মুখ্যমন্ত্রীর বাসভবন’ | চ্যানেল খুলনা

করোনার হেল্পলাইনে বার্তা, ‘উড়িয়ে দেব মুখ্যমন্ত্রীর বাসভবন’

প্রাণঘাতী করোনাভাইরাস সংকটে রাজ্যের মানুষের জন্য হেল্পলাইন চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হেল্পলাইনেই বার্তা, ‘বিস্ফোরণে উড়িয়ে দেব মুখ্যমন্ত্রীর বাসভবন। বিস্ফোরণ ঘটানো হবে রাজ্যের আরও ৫০ জায়গায়’।

এ বার্তাকে উপেক্ষা না-করে, রাতারাতি ৫ কালিদাস মার্গের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। লখনৌর এ ঠিকানাতেই থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
খবরের সত্যতা স্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপে এ হুমকি দেওয়া হয়েছে। কিন্তু বার্তার প্রেরককে এখনও গ্রেফতার করতে পারেনি।

লখনৌ পুলিশ জানিয়েছে, ওই একই বার্তায় রাজ্যের ৫০টি জায়গায় বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বাড়ি শুধু নয়, লখনৌর সর্বত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে। কালিদাস মার্গে যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রীর সরকারি আবাসন রয়েছে। সেখানেও সুরক্ষা বাড়ানো হয়েছে।
বিস্ফোরক খুঁজতে রাস্তায় নামানো হয়েছে ‘স্নিফার ডগ’। হোয়াটসঅ্যাপের সূত্র ধরেই ‘কালপ্রিট’কে খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

এই প্রথম বার নয়। অতীতেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি ওড়ানোর হুমকি এসেছে পুলিশের কাছে। মহারাষ্ট্র পুলিশের সহযোগিতায় এর আগে মুম্বাই থেকে জনৈক কামরান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সোশ্যাল মিডিয়া ডেস্কের সাহায্য নিয়ে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছিল। সূত্র: এই সময়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।