সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনামুক্ত ঐশ্বরিয়া, মেয়েসহ ফিরলেন বাড়ি | চ্যানেল খুলনা

করোনামুক্ত ঐশ্বরিয়া, মেয়েসহ ফিরলেন বাড়ি

চ্যানেল খুলনা ডেস্কঃবলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তার শ্বশুর অমিতাভ বচ্চন, স্বামী অভিষেক বচ্চন ও কন্যা আরাধ্য পড়েছিলেন ভাইরাসটির রোষানলে।

১৭ জুলাই থেকে ভারতের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য। এর আগে থেকেই একই হাসপাতালে ভর্তি তার স্বামী ও শ্বশুর। তবে মা-মেয়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তারা দুজন বাড়ি ফিরে এসেছেন।

সোমবার এ খবর জানান অভিষেক বচ্চন। অবশ্য করোনাভাইরাস আক্রান্ত পিতা-পুত্র অমিতাভ-অভিষেক এখনো হাসপাতালেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

টুইট বার্তায় অভিষেক বলেন, ‘সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এই ঋণ কখনো শোধ করতে পারব না।’

এরপর তিনি জানান, কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি চলে গেছেন তার স্ত্রী ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্য। তিনি ও তার বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে রয়েছেন বলে জানান অভিষেক।

বলে রাখা ভালো, শ্বাস নিতে কষ্ট হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য। অন্যদিকে, ১১ জুলাই করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউডের বিগ বি ও জুনিয়র বচ্চন।

হাসপাতালে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করছেন অমিতাভ। জানাচ্ছেন, কীভাবে সময় কাটছে তার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।